ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদারগঞ্জে গ্রাম আদালত শক্তিশালীকরণে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 11 June, 2026, 7:26 PM

মাদারগঞ্জে গ্রাম আদালত শক্তিশালীকরণে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

মাদারগঞ্জে গ্রাম আদালত শক্তিশালীকরণে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের যমুনা সভাকক্ষে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সাইদুর রহমান এর সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। এতে বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন, মাদারগঞ্জ উপজেলা এনজিও প্রতিনিধি জাহিদ হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী, গণমাধ্যমকর্মী এবং গ্রাম আদালতের সদস্যরা অংশগ্রহণ করেন।

বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির বিষয়টি তুলে ধরে এ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা জোরদার, বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম পরিচালনা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status