ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভূরুঙ্গামারী রংপুর মেইল বাস পুনরায় চালুর দাবীতে বিক্ষোভ
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Tuesday, 9 June, 2026, 8:05 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 9 June, 2026, 8:06 PM

ভূরুঙ্গামারী রংপুর মেইল বাস পুনরায় চালুর দাবীতে বিক্ষোভ

ভূরুঙ্গামারী রংপুর মেইল বাস পুনরায় চালুর দাবীতে বিক্ষোভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হতে রংপুর সরাসরি মেইল বাস সার্ভিস পুনরায় চালুর দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে জেলার ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে এ বিক্ষোভ করেন ভূরুঙ্গামাবাসী। 

এখানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক রুকনুজ্জামান রুকন, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মনিকসহ অনেকে। 

বক্তারা বলেন, এ রুটে বারবার মেইল বাস সার্ভিস চালু হলেও একটি চক্র মেইল বাস বন্ধ করে দিচ্ছে। তাদের একতরফা এ সিদ্ধান্তে ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ী ও কচাকাটা থানার মানুষ রংপুর যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সাথে আর্থিকভাবে ক্সতিগ্রস্থ হচ্ছে দরিদ্র অঞ্চলের এসব মানুষ। তাই পুনরায় সরাসরি মেইল বাস চলাচলের দাবী জানান তারা। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী বরারবর স্মারকলিপি দেন। 

দীর্ঘ আন্দোলনের পর ২০০৭ সালে এ রুটে প্রথম মেইল বাস চলাচল শুরু করে। দুই বছর চলার পর ২০০৯ সালে মেইল বাস বন্ধ করে দেয়া হয়। তারপর থেকে কয়েকবার মেইল বাস চালু হলেও অদৃশ্য কারণে বন্ধ হয়ে যায়। সবশেষ চলতি বছরের ১ জানুয়ারি পুনরায় মেইল বাস চালু হলেও ১ জুন আবারও বন্ধ করে দেয়া হয়। 

সংশ্লিষ্টরা জানায়, কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতি, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির অভ্যন্তরিন দ্বন্দে বারবার মেইল সার্ভিসটি বন্ধ করে দেয়া হচ্ছে। জেলা প্রশাসন একাদিকবার উদ্যোগ নেয়ার পরও মেইল সার্ভিস স্থায়ী হচ্ছেনা। 

আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস চালু না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীসহ এ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়ার হুশিয়ারী দেন বিক্ষোভকারীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status