ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজারহাটে জমজমাট পতাকার বাজার
আসাদুর রহমান, রাজারহাট
প্রকাশ: Tuesday, 9 June, 2026, 5:27 PM

রাজারহাটে জমজমাট পতাকার বাজার

রাজারহাটে জমজমাট পতাকার বাজার

আগামী ১২ জুন শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপকে ঘিরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে অনেকেই কিনছেন বিভিন্ন দেশের পতাকা। ফলে জমে উঠেছে পতাকার বাজার।

উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে অস্থায়ী দোকানে বিক্রি হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, পর্তুগালসহ বিভিন্ন দেশের পতাকা। আকার ও মানভেদে পতাকার দামও রাখা হচ্ছে ভিন্ন ভিন্ন। ছোট পতাকা থেকে শুরু করে বড় আকারের ব্যানার ও কাপড়ের পতাকাও পাওয়া যাচ্ছে বাজারে।

লালমনিরহাট থেকে আসা পতাকা বিক্রেতা আজিম হোসেন জানান, তিনি প্রায় ২৮ বছর ধরে বিভিন্ন ক্রীড়া আসর উপলক্ষে পতাকা বিক্রি করে আসছেন। তিনি বলেন, “প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০টি পতাকা বিক্রি হয়। এর মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার চাহিদা সবচেয়ে বেশি।”

বিশ্বকাপের উন্মাদনা বাড়ার সঙ্গে সঙ্গে পতাকার বিক্রিও আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীদের প্রিয় দলের পতাকা কিনতে ও বাড়ির ছাদ, দোকানপাট এবং যানবাহনে টাঙাতে দেখা যাচ্ছে।

স্থানীয় ফুটবলপ্রেমীদের মতে, বিশ্বকাপ এলেই রাজারহাটে উৎসবের আমেজ তৈরি হয়। প্রিয় দলের সমর্থনে পতাকা উড়িয়ে সেই আনন্দকে আরও রঙিন করে তোলেন সমর্থকরা। ফলে বিশ্বকাপকে ঘিরে উপজেলার সর্বত্র এখন ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status