ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইতিহাসের পাতায় থাকবে বনলতা সেন: স্পর্শিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2026, 1:18 PM

ইতিহাসের পাতায় থাকবে বনলতা সেন: স্পর্শিয়া

ইতিহাসের পাতায় থাকবে বনলতা সেন: স্পর্শিয়া

কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বনলতা সেন এবার রুপালি পর্দায় চলছে। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় বনলতা সেন সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে। রুপালি পর্দায় রূপসী বাংলার কবির কবিতাটিকে উপজীব্য করে গল্প বুনেছেন নির্মাতা। 

সে বুননে ডুব দিচ্ছেন দর্শকরা। দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে বনলতা সেন। এ মিছিলে আছেন বিনোদন জগতের তারকারাও। অনেক তারকাও সিনেমাটির প্রশংসা করেছেন। এবার সে তালিকায় শামিল হলেন সময়ের আলোচিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। 

তিনি বলেন, সব গান সবার জন্য নয়, সব চলচ্চিত্র সবার জন্য নয়। বনলতা সেন আমার মতো অনেকের যেমন ভালো লাগবে, অনেকের লাগবে না। কিন্তু ইতিহাসের পাতায় থাকবে সিনেমাটি।

গত পরশু বনলতা সেন দেখেছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নাম ভূমিকায় অভিনেত্রী নাবিলাকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেই পোস্টে অর্চিতা স্পর্শিয়া লিখেছেন— পরিচালক এবং আমাদের কল্পনা ও কৌতূহলের বনলতার সঙ্গে  নাবিলা পুরোপুরি মানিয়েছে। হোয়াট আ ক্লাসিক বিউটি শি ইজ!

শুরুতেই জীবনানন্দ দাশের আরেকটি বিখ্যাত কবিতার পঙ্ক্তি— মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে উল্লেখ করে সোহেল মণ্ডলের প্রশংসা করেছেন স্পর্শিয়া। তিনি বলেন, সোহেল মণ্ডল বাংলাদেশের সম্পদ। বিশেষ করে তার শেষের দৃশ্যগুলোর মাঝে, কেমন যেন নিজেরই কৈশোরের মন খুঁজে পাওয়া।

সিনেমার নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীর প্রতি ভালোবাসা প্রকাশ করে অভিনেত্রী বলেন, চলচ্চিত্র সমালোচক নয়, একজন দর্শক হিসেবেই নিজের অনুভূতি ব্যক্ত করেছেন তিনি। 

জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনয় করা ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, এবার আসি জীবনানন্দের কাছে। তার কবিতার মাঝে কত কতবার নিজেকে হারিয়ে ফেলে জীবনকে পাওয়া, নিজের আবেগ-অনুভূতি আবিষ্কার করা। এই যুগে জীবনানন্দ দাশকে ধারণ করে, আমাদের কাছে কেউ যদি উপস্থাপন করতে পারে, তাহলে সেটা শুধুই খায়রুল বাসার। 

তিনি বলেন, বাসারের কণ্ঠ, চোখের চাহনি, ঠোঁটের কোণায় ব্যালেন্সড হাসি, ব্যক্তিজীবনে সাহিত্যচর্চা, তার সঙ্গে স্বচ্ছ এবং আন্তরিক মন— সব মিলিয়ে বরাবরই সে একজন দুর্দান্ত পারফর্মার। আশা রাখি তাকে আরও ব্যবহার করা হবে।

উল্লেখ্য, ‘বনলতা সেন’ সিনেমাটিতে খায়রুল বাসার ছাড়াও অভিনয়ে আছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল, মাইমুনা মম, প্রিয়ন্তী উর্বী, গাজী রাকায়েত প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status