বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহন কাউন্টারে জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 8 June, 2026, 11:32 AM
বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহন কাউন্টারে জরিমানা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী এলাকায় ঢাকাগামী বাসের যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
অভিযানকালে এসআই পরিবহন ও জেনিন পরিবহনের কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উভয় প্রতিষ্ঠানে পৃথকভাবে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে যাত্রীদের সুবিধার্থে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযানের সময় যেসব যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল, তাদের অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দেওয়া হয়