|
চট্টগ্রামে ১ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
আবু হানিফ রানা, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামে ১ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) সকালে সিটি গেইট পুলিশ চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় একটি যাত্রীবাহী বাসে থাকা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নামানো হয়। পরে তার দেহ তল্লাশি করে দুই পায়ের জুতার সোলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম রাজীব ধর (৫৩)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে নগরীর পাহাড়তলী এলাকায় বসবাস করছেন। পুলিশ জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর মোট ওজন প্রায় ৯৩০ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব ধর স্বীকার করেন, স্বর্ণের বারগুলো বিদেশ থেকে চোরাইপথে চট্টগ্রামে আনা হয়েছিল। তিনি সেগুলো সংগ্রহ করে রাজধানীর তাঁতীবাজার এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তবে স্বর্ণের বারগুলোর কোনো বৈধ কাগজপত্র বা ক্রয় রসিদ তিনি দেখাতে পারেননি। এ ঘটনায় আকবরশাহ থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দের জন্য প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামে বাণিজ্য মেলা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
