|
বাগমারায় এমপির হ্যাক হওয়া ফেসবুক আইডি ৬ ঘণ্টা পর পুনরুদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় এমপির হ্যাক হওয়া ফেসবুক আইডি ৬ ঘণ্টা পর পুনরুদ্ধার এ তথ্য নিশ্চিত করেছেন এমপির গণসংযোগ কর্মকর্তা আসাদুল আল ফিরোজ। তিনি গণমাধ্যমকে জানান, হ্যাকাররা এমপির ব্যক্তিগত ফেসবুক আইডি ও মেসেঞ্জারের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে বার্তা পাঠানো শুরু করে। বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। আসাদুল আল ফিরোজ জানান, জাতীয় সংসদের একজন আইটি বিশেষজ্ঞের সহায়তায় হ্যাক হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর এমপি মহোদয়ের ফেসবুক আইডি ও মেসেঞ্জারের অ্যাকসেস পুনরুদ্ধার করতে সক্ষম হন সংশ্লিষ্টরা। তিনি আরও বলেন, আইডি হ্যাক হওয়ার সময়কালীন বিভিন্ন ব্যক্তি সন্দেহজনক বার্তা পেয়ে থাকতে পারেন। তাই ওই সময়ে প্রাপ্ত কোনো বার্তা বা আর্থিক লেনদেন সংক্রান্ত অনুরোধের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এর আগে এমপি ডা. আব্দুল বারীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয়, হ্যাক হওয়া আইডি থেকে প্রাপ্ত কোনো বার্তার ভিত্তিতে কেউ যেন আর্থিক লেনদেন না করেন এবং বিভ্রান্ত না হন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আইডিটি পুনরুদ্ধার করা হয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাকিং ও প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। তাই যেকোনো সন্দেহজনক বার্তা পাওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে আইডি পুনরুদ্ধার হওয়ায় এমপি ডা. আব্দুল বারীর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
