ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিশু রামিসা হত্যা
প্রাণ ভিক্ষা চেয়ে উচ্চ আদালতে আপিল করবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার পরিবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 7 June, 2026, 6:57 PM

প্রাণ ভিক্ষা চেয়ে উচ্চ আদালতে আপিল করবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার পরিবার

প্রাণ ভিক্ষা চেয়ে উচ্চ আদালতে আপিল করবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার পরিবার

ছেলের জন্য প্রাণ ভিক্ষা চেয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার বাবা জেকের আলী ও মা শাহনাজ বেগম।

রবিবার দুপুরে রায় ঘোষণার পর সোহেল রানার গ্রামের বাড়ি নাটোরের সিংড়ার মহেশচন্দ্রপুর গ্রামে বসবাসরত তার বাবা-মা গণমাধ্যমের কাছে এ কথা জানান।

এর আগে শনিবার সকালে কারা কর্তৃপক্ষের ফোন থেকে নিজের অপরাধের জন্য বাবার কাছে ক্ষমা চান মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা। একই সঙ্গে সোহেল রানার প্রথম স্ত্রীর সন্তান ১০ বছরের মিনহাজের সঙ্গে ৩ বছর পর কথা বলেন তিনি। এ সময় ছেলের কাছেও ক্ষমা চান তিনি।

সোহেল রানার বাবা জাকির হোসেন বলেন, ছেলে দীর্ঘদিন ধরে বাড়িতে থাকে না। এর মধ্যেই হঠাৎ করে শুনি আমার ছেলে এক শিশুকে হত্যা করেছে। তবে আমার ছেলের জীবন ভিক্ষা চাই। সরকার চাইলেই দিতে পারে। আমরা এ নিয়ে উচ্চ আদালতে আপিল করব। কিন্তু সেই আর্থিক সমর্থ আমাদের নেই।

এর আগে দুপুরে আলোচিত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status