|
তালায় দলিল লেখকসহ ৪ প্রতারক গ্রেফতার, সীমানা পিলার উদ্ধার!
কে এম শাহীনুর রহমান, তালা
|
![]() তালায় দলিল লেখকসহ ৪ প্রতারক গ্রেফতার, সীমানা পিলার উদ্ধার! শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশ উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-খুলনার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের তুষার কান্তি সরকার (৩৫), সুশান্ত সরকার (৪৪), বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের যাদব সরকার (৪২) এবং তালার কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডল (৬০)। গ্রেপ্তারকৃতদের মধ্যে সুশান্ত সরকার পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বলে জানানো হয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সীমানা উপজেলার খেশরার কলাগাছিতে সীমানা পিলার কেনা-বেচা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরোও জানান, ভোলানাথের বসতবাড়ির পাশের একটি মাটির ঘরে গর্ত করে ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা পিলারটি লুকিয়ে রাখা হয়েছিল। চক্রের ‘বিশেষজ্ঞ’ সদস্যরা পিলারটি পরীক্ষা করার জন্য মাটি খুঁড়ে বের করার সময় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় পিলারের পাশাপাশি একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া যাদব সরকার দাবি করেছেন, বটিয়াঘাটার পোদলা গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি তাকে পিলারটি পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন। এদিকে সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামে বাণিজ্য মেলা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
