ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির টহল জোরদার
সাজিদ হাসান সোহাগ, রদামুড়হুদা
প্রকাশ: Saturday, 6 June, 2026, 6:52 PM

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির টহল জোরদার

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির টহল জোরদার

চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ,পুশইন, চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

দর্শনা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ,পুশইন রোদে, চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি চালানো হচ্ছে। 

চুয়াডাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি ব্যাটালিয়ন)-এর বর্তমান অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানায়, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সদস্যরা দিন-রাত পালাক্রমে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করছেন। সন্দেহভাজন চলাচল পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তথ্য সংগ্রহের কাজও চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি বেড়েছে, ফলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিজিবি কর্মকর্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status