ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 June, 2026, 4:40 PM
সর্বশেষ আপডেট: Saturday, 6 June, 2026, 4:57 PM

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২

হাম ও এ রোগের উপসর্গ নিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৬১৩ জন।দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।এই সময়ে দেশে আরো ১১৭ জনের হাম শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়, সারাদেশে ১৫ মার্চ থেকে এদিন সকাল ৮টা পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২২ জনে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২১৬ জন ঢাকায় মারা গেছে; আর ৮৫ জনের প্রাণ গেছে রাজশাহী বিভাগে। সিলেট বিভাগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় ৯১৫ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে। এরমধ্যে ৮৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৫৫ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১০ জন ভর্তি হয়েছে রংপুরে।

এ নিয়ে দেশে হামের উপসর্গ থাকা রোগীয় সংখ্যা দাঁড়াল ৭৭ হাজার ৭৯১ জনে। আর হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৬২০টি নমুনায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status