নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিক্সা চালকের মৃত্যু
ওমর ফারুক, নেছারাবাদ
প্রকাশ: Saturday, 6 June, 2026, 10:44 AM
নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিক্সা চালকের মৃত্যু
নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে মো. শহিদুল ইসলাম (৬০) নামে এক অটোরিক্সা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার উত্তর জগন্নাথকাঠি গ্রামে ওই দুর্ঘটনাটি ঘটে।
সে ওই গ্রামের মো. আব্দুল গনি মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানাগেছে, ঐদিন সকালে বৈদ্যুতিক চার্জার থেকে অটোরিক্সার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করার সময় শহিদুল বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালে আনার পুর্বেই তার মৃত্যু হয়।
নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় ্অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।