ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ বদরুজ্জামান বিপ্লব,ফুলবাড়ী
প্রকাশ: Thursday, 4 June, 2026, 8:13 PM

ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মুনতাহা জান্নাত (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) রাতে উপজেলার নীলকমল ছড়ার পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত মুনতাহা জান্নাত উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের আব্দুল মতিন ও মিম বেগম দম্পতির কন্যা।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, ঈদের ছুটি উপলক্ষে বুধবার সকালে বাবা-মায়ের সঙ্গে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ চর বড়ভিটা পাঠানটারী গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে মুনতাহা। বিকেলের দিকে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির বাইরে চলে যায়। কিছু সময় পর তাকে খুঁজে না পেয়ে স্বজনেরা আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বিষয়টি ফুলবাড়ী ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর রাত ৮টার দিকে নীলকমল ছড়ার পাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন। পরে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শিশুটির অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দের মুহূর্তে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status