ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
চিলমারীতে এমপি’র পিএসের ওপর হামলার অভিযোগে দুই ভাই কারাগারে
মোঃ মাহবুবুল হাসান,চিলমারী
প্রকাশ: Monday, 1 June, 2026, 3:08 PM

চিলমারীতে এমপি’র পিএসের ওপর হামলার অভিযোগে দুই ভাই কারাগারে

চিলমারীতে এমপি’র পিএসের ওপর হামলার অভিযোগে দুই ভাই কারাগারে

কুড়িগ্রামের চিলমারীতে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্যের (এমপি) ব্যক্তিগত সহকারী (পিএস) মো. সানাউল্লাহ সরকারের সঙ্গে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনায় দুই সহোদর ভাইকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে চিলমারী থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে উপজেলার মাটিকাটা মোড় এলাকায় যানজটের সৃষ্টি হলে এমপি’র ব্যক্তিগত সহকারী মো. সানাউল্লাহ সরকার গাড়ি থেকে নেমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এ সময় সেখানে উপস্থিত দুই যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন উলিপুর উপজেলার রসুলপুর তবকপুর এলাকার আইয়ুব আলীর ছেলে আতাউর রহমান (৩০) ও রেজাউল করিম (২৪)।

মো. সানাউল্লাহ সরকার জানান, এমপি’র নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তারা কুড়িগ্রাম যাচ্ছিলেন। মাটিকাটা মোড়ে যানজট নিরসনের চেষ্টা করার সময় দুই যুবকের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।

অভিযুক্তদের পরিবারের দাবি, ঘটনাটি মূলত ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। তারা এমপি’র ব্যক্তিগত সহকারীকে চিনতেন না। তবে বাকবিতণ্ডার বিষয়টি স্বীকার করলেও মারধরের অভিযোগ সম্পর্কে তারা কোনো মন্তব্য করেননি।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status