|
পানির ফিল্টারে লুকানো ১২০ কেজি গাঁজা, মাধবপুরে পিকআপভ্যান জব্দ
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() পানির ফিল্টারে লুকানো ১২০ কেজি গাঁজা, মাধবপুরে পিকআপভ্যান জব্দ রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর ডাকবাংলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ পিকআপভ্যানটিতে তল্লাশি চালিয়ে পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২০ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার পূর্বাঞ্চলের সৈয়দ মিয়ার বাড়ি এলাকা থেকে গাঁজার চালানটি পিকআপভ্যানে তোলা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ গাড়িটি জব্দ করা হয়।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় রিপন দাশ নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
