|
দামুড়হুদায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
|
![]() দামুড়হুদায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার গ্রেফতার তরিকুল ইসলাম (২০) ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গত ২০ মে দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে বেড়াতে যান ওই নারী। দুপুরে মেয়ের দেওয়া তরকারি-মাছ বাজার করা ব্যাগে নিয়ে বাড়িতে ফিরছিলেন বৃদ্ধা। পথে ইব্রাহিমপুর পার্কের পিছনে পৌঁছালে তরকারির ব্যাগটি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তরিকুল। পরে মেন্দের মাঠে পৌঁছালে হঠাৎ ওই নারীকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, ওই ঘটনায় গতকাল রাতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই নারী। পরে রাতেই অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
