ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিঠাপুকুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 May, 2026, 7:49 PM

মিঠাপুকুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিঠাপুকুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে এক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ গোলাম রব্বানী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তম কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার ও বিএনপি নেতা হাবিবুর রহমান লর্ড। সভায় সভাপতিত্ব করেন শ্যামল রায়।

পরিচিতি ও আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে সকল ধর্মাবলম্বীদের পারস্পরিক সৌহার্দ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও অধিকার রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নবগঠিত কমিটির পরিচিতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status