ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চকোলেটের প্রলোভনে শিশুকে দোকানে ডেকে যৌন নির্যাতন, মুদি দোকানদার পলাতক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 May, 2026, 7:35 PM

চকোলেটের প্রলোভনে শিশুকে দোকানে ডেকে যৌন নির্যাতন, মুদি দোকানদার পলাতক

চকোলেটের প্রলোভনে শিশুকে দোকানে ডেকে যৌন নির্যাতন, মুদি দোকানদার পলাতক

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইলে চকোলেটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে দোকানে ডেকে নিয়ে পাশবিক যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মিন্টু মিয়া ডুবাইল বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। এই ঘটনার পর থেকে নিজের মনোহরি দোকান বন্ধ করে সে পলাতক রয়েছে।

​ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, তাদের মূল বাড়ি পাবনা জেলায়। শিশুটির বাবা দেলদুয়ার উপজেলার ডুবাইলে অবস্থিত একটি কোম্পানিতে ট্রাকচালক হিসেবে চাকরি করেন। জীবিকার তাগিদে তারা ডুবাইল ওভারব্রিজ সংলগ্ন একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। তাদের বাসার পাশেই ছিল মিন্টু মিয়ার মনোহরি দোকান।

​গত মঙ্গলবার বিকেলে শিশুটি ওই দোকানে চকোলেট কিনতে গেলে নির্জনতার সুযোগ নিয়ে মিন্টু তাকে চকোলেটের প্রলোভন দেখায়। পরে ফুসলিয়ে তাকে দোকানের ভেতর নিয়ে গিয়ে সাটার আটকে পাশবিক যৌন নির্যাতন চালায়। এদিকে শিশুটি দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় তার মা তাকে খুঁজতে বের হন। 

একপর্যায়ে মিন্টুর দোকানে গিয়ে তিনি দেখতে পান, শিশুটি বিবস্ত্র অবস্থায় আতঙ্কে কান্নাকাটি করছে। মায়ের উপস্থিতি টের পেয়ে লম্পট মিন্টু দ্রুত দোকান বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

​পরবর্তীতে রক্তাক্ত ও অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মিন্টু মিয়াকে গ্রেফতারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status