ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
এস আলমের থাবা থেকে ইসলামী ব্যাংককে মুক্ত করার দাবিতে বোর্ড বাজারে গ্রাহকদের মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 May, 2026, 7:20 PM

এস আলমের থাবা থেকে ইসলামী ব্যাংককে মুক্ত করার দাবিতে বোর্ড বাজারে গ্রাহকদের মানববন্ধন

এস আলমের থাবা থেকে ইসলামী ব্যাংককে মুক্ত করার দাবিতে বোর্ড বাজারে গ্রাহকদের মানববন্ধন

লুটেরা এস আলমের প্ররোচনায় এবং অবৈধ হস্তক্ষেপে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ওপর চলমান সংকট ও নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে গাজীপুরের বোর্ড বাজারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (রবিবার ২৪মে) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ড বাজার এলাকায় ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, বোর্ড বাজার শাখা’র উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ব্যানার ও প্ল্যাকার্ড হাতে গ্রাহকরা নানা দাবি তোলেন, মানববন্ধনে উপস্থিত সাধারণ গ্রাহক ও সচেতন নাগরিকরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তীব্র ক্ষোভও প্রকাশ করতে দেখা যায়।

মূল ব্যানারে লেখা ছিল— "লুটেরা এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন।"

এছাড়াও আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে প্রধান দাবিগুলো ছিল: ব্যাংক লুটেরা এস আলম ও তার দোসরদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আর্থিক প্রতিষ্ঠান ধ্বংসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংককে পূর্বের গৌরবের জায়গায় ফিরিয়ে এনে সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসআলমের হস্তক্ষেপে ব্যাংকের বিপুল অর্থ পাচারের অভিযোগও তোলেন গ্রাহকরা।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ বলেন, একটি সুনির্দিষ্ট গোষ্ঠী ও লুটেরা সিন্ডিকেট পরিকল্পিতভাবে দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এস আলমের মতো লুটেরাদের অনৈতিক সুবিধা দিতে গিয়ে ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করা হয়েছে এবং সাধারণ মানুষের আমানতকে ঝুঁকিতে ফেলা হয়েছে।

বক্তারা অবিলম্বে এই নগ্ন হস্তক্ষেপ বন্ধ করার এবং ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে এনে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় সাধারণ গ্রাহকদের সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বোর্ড বাজার এলাকার ব্যবসায়ী, ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহক এবং স্থানীয় সচেতন গণমান্য ব্যক্তিবর্গরাও অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status