ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 May, 2026, 7:23 PM

গাজীপুরে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪

গাজীপুরে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪

শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ হাম রোগীর চাপ অব্যাহত রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মোট ৮৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩০ জন। একই সময়ে মারা গেছেন ৩ জন রোগী।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৪ জন হাম আক্রান্ত রোগী। তাদের মধ্যে শিশু ১২ জন এবং প্রাপ্তবয়স্ক ২ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২২ জন রোগী। এ সময় মারা গেছেন আরও ১ জনসহ মোট তিন জন মৃতের খবর পাওয়া গেছে।

বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত ৪৭ জন রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডা. আমিনুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status