|
ইসলামী ব্যাংককে ঘিরে ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরে গ্রাহকদের মানববন্ধন
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
|
![]() ইসলামী ব্যাংককে ঘিরে ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরে গ্রাহকদের মানববন্ধন রবিবার (২৪ মে) সকাল ১০:৩০টায় নাটোর ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লুটেরা এস আলম গ্রুপের প্ররোচনায় ইসলামী ব্যাংকের কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ করা হচ্ছে, যা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের আস্থার জন্য হুমকিস্বরূপ। তারা বলেন, একটি প্রতিষ্ঠিত ও আস্থাভাজন ব্যাংককে অস্থিতিশীল করার এমন প্রচেষ্টা দেশের অর্থনৈতিক পরিবেশের জন্যও ক্ষতিকর। বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক দেশের কোটি গ্রাহকের আস্থার প্রতীক। তাই এ ধরনের ষড়যন্ত্র ও হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধন থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা এবং ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
