ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে আটক ৩
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Sunday, 24 May, 2026, 11:16 AM

কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে আটক ৩

কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে আটক ৩

২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দে পুলিশ সুপার, রাঙ্গামাটি পার্বত্য জেলা জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি’র নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে রাত আনুমানিক ২০:৪৫ ঘটিকায় রাঙ্গামাটি শহরের মায়াবিনী শপিং কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার উপর হতে-

১। মোঃ সাব্বির হোসেন তুহিন (২৩), পিতা- জাবেদ আলী, সাং- অফিসার্স কলোনী, রাঙ্গামাটি পৌরসভা।

২। রিয়াদ হোসেন সাকিব (২৪), পিতা- মোঃ ছাবের, সাং- ঈদগাঁও, মানিকছড়ি পুলিশ ফাঁড়ির পিছনে।

৩। রিকেন চাকমা (২০), পিতা- তুয়েল কান্তি চাকমা, সাং- প্রিয়মোহন দেওয়ান পাড়া, মানিকছড়ি, থানা- কোতয়ালী।

উল্লেখিত আসামিদের নিকট হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আটক করা হয়।

এ সময় স্থানীয় জনগণের মাঝে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় এবং অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং ও সকল প্রকার অপরাধ দমনে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status