ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে কমছে হাম রোগীর চাপ, ২৪ ঘণ্টায় ভর্তি ১৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 22 May, 2026, 8:09 PM

গাজীপুরে কমছে হাম রোগীর চাপ, ২৪ ঘণ্টায় ভর্তি ১৪

গাজীপুরে কমছে হাম রোগীর চাপ, ২৪ ঘণ্টায় ভর্তি ১৪

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৭ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২২ মে ২০২৬ পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০৩ জন। এ সময়ে মারা গেছেন ২ জন রোগী।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৪ জন হাম রোগী। এর মধ্যে শিশু ১২ জন এবং প্রাপ্তবয়স্ক ২ জন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১৯ জন। গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ৫২ জন হাম আক্রান্ত রোগী।

চিকিৎসকরা জানান, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status