ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
‎ঈদগাহ রশিদ আহমদ কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
‎আজিজুর রহমান রাজু
প্রকাশ: Friday, 22 May, 2026, 7:49 PM
সর্বশেষ আপডেট: Friday, 22 May, 2026, 7:59 PM

‎ঈদগাহ রশিদ আহমদ কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

‎ঈদগাহ রশিদ আহমদ কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা-এর একমাত্র কলেজ ঈদগাহ রশিদ আহমদ ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
‎বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় জাতীয়করণের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশন এলাকায় অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
‎শিক্ষার্থীদের এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন উপজেলার শিক্ষানুরাগী, সচেতন নাগরিক, অভিভাবক এবং কলেজের শিক্ষক-কর্মচারীরা।
‎কলেজের শিক্ষার্থী মুহাম্মদ আবদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৪০ বছর আগে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ কলেজটি উপজেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সরকারি কলেজ হিসেবে জাতীয়করণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ কলেজটিতে বিদ্যমান রয়েছে।
‎বক্তারা আরও বলেন, ঈদগাঁও উপজেলা প্রতিষ্ঠার পাঁচ বছর পেরিয়ে গেলেও কলেজটি এখনো জাতীয়করণ করা হয়নি। ফলে উপজেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অতিরিক্ত ব্যয়ে দূর-দূরান্তে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। পাশাপাশি জাতীয়করণ না হওয়ায় শিক্ষার গুণগত মান থেকেও বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
‎মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ঈদগাহ রশিদ আহমদ ডিগ্রি কলেজ জাতীয়করণের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status