|
ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর স্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে এতথ্য জানান। তিনি বলেন,ঈদ ঘিরে মানুষ বাড়ি যাচ্ছেন। সকাল থেকে ১১টি আন্তঃনগর ট্রেন এ স্টেশন থেকে ছেড়ে গেছে। টিকিট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারবে না জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের অনুরোধে সর্বনিম্ন শ্রেণির ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দিচ্ছেন জানিয়ে কবির হোসেন বলেন, প্রায় ৪৫ হাজারের মতো সিটের টিকিট আমরা দিচ্ছি। এর সঙ্গে স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে প্রায় ৭০ হাজার টিকিট দেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
কুড়িগ্রামে পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় নিহত ২ এবং ১২ জন আহত
