ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রামগঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন রোমানা আক্তার
​রায়হানুর রহমান,রামগঞ্জ
প্রকাশ: Wednesday, 20 May, 2026, 7:33 PM

রামগঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন রোমানা আক্তার

রামগঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন রোমানা আক্তার

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ের বাছাইয়ে সহকারী শিক্ষক (নারী) ক্যাটাগরিতে রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন রোমানা আক্তার। তিনি উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের আকার তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
​এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। এর আগে গত ২০২৪ সালেও তিনি রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছিলেন।
আজ বুধবার উপজেলা শিক্ষা অফিস থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে চূড়ান্ত ভাইবা (মৌখিক পরীক্ষা) অনুষ্ঠিত হয়। সেখানে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে রোমানা আক্তার আবারও এই অনন্য কৃতিত্ব অর্জন করেন।

​টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে রোমানা আক্তার বলেন, "এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার ফল। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই।"

তার এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status