ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদারগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত: দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার
আশিকুর রহমান, মাদারগঞ্জ
প্রকাশ: Saturday, 16 May, 2026, 11:19 AM

মাদারগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত: দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার

মাদারগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত: দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টায় গুনারীতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গুনারীতলা ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার মিলিটারির সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাসুম বিল্লাহর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা কর্মপরিষদের সদস্য মজিবুর রহমান আজাদী।

তিনি বলেন, দেশে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে নেতাকর্মীদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন বলেন, জনগণের অধিকার আদায় এবং দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে সংগঠনের নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয় থাকবে।

উপজেলা বায়তুল মাল সম্পাদক রাহমাতুল্লাহ বলেন, সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

গুনারীতলা ইউনিয়নের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিপসন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত আদর্শিক সংগঠন। এ সংগঠনের প্রতিটি স্তরে রয়েছে জবাবদিহিতা, শৃঙ্খলা ও পরামর্শভিত্তিক পরিচালনা ব্যবস্থা। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status