ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে হামলার মুখে মোবাইল কোর্ট
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Wednesday, 13 May, 2026, 5:43 PM

অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে হামলার মুখে মোবাইল কোর্ট

অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে হামলার মুখে মোবাইল কোর্ট

খাগড়াছড়ির রামগড় উপজেলার রামগড় ইউনিয়নের পূর্ব বলিপাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে হামলা, সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, উপজেলার প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ১০টি স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল।

এ অবস্থায় প্রশাসন অভিযান পরিচালনা করলে ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মোবাইল কোর্টের ওপর অতর্কিত হামলা চালায়। তিনি বলেন, হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামগড় থানার অফিসার ইনচার্জ, চারজন আনসার সদস্য এবং মোবাইল কোর্টে সহায়তাকারী পাঁচ কর্মচারী আহত হন।

অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে হামলার মুখে মোবাইল কোর্ট

অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে হামলার মুখে মোবাইল কোর্ট

এছাড়া হামলাকারীরা সরকারি গাড়ির গ্লাস ভাঙচুর করে। ইউএনও আরও জানান, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন স্থানে ৩০ থেকে ৪০ ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে, যা স্থানীয় পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, অভিযান শেষে প্রশাসনের দল ফেরার সময়ও আবার হামলার শিকার হয়। তবে বিনা উসকানিতে গুলি চালানোর অভিযোগ তিনি অস্বীকার করেন।

অন্যদিকে স্থানীয় কৃষক ওমর ফারুক অভিযোগ করেন, অভিযানের সময় প্রশাসনের পক্ষ থেকে তাদের তিনটি সেচ মেশিন ভেঙে ফেলা হয়। এতে ক্ষুব্ধ গ্রামবাসী প্রতিবাদ জানালে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়। তার দাবি, এতে অন্তত চারজন গ্রামবাসী আহত হয়েছেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলাকালে মোবাইল কোর্টের ওপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status