ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই: এসএ জিন্নাহ কবির এমপি
কাউছার মিয়া, মানিকগঞ্জ, দৌলতপুর
প্রকাশ: Monday, 4 May, 2026, 11:52 AM
সর্বশেষ আপডেট: Monday, 4 May, 2026, 11:56 AM

মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই: এসএ জিন্নাহ কবির এমপি

মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই: এসএ জিন্নাহ কবির এমপি

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে মাদক, ইভটিজিং ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন করতে হবে। আর এই সামাজিক ব্যাধিগুলো নির্মূলে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই।

রবিবার (৩ মে) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা কলেজ মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি আয়োজিত মাদক ও ইভটিজিং বিরোধী এক বিশাল সমাবেশে ও উন্নয়ন মূলক রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জিন্নাহ কবির বলেন, মাদক নির্মূল করা ছাড়া রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করেছেন। সমাজে কোনো মাদক কারবারির ঠাঁই হবে না।

সংসদ সদস্য প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেককে নিজ নিজ ঘর থেকে মাদকের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে।

অপরাধীদের সতর্ক করে হুঁশিয়ারি উচ্চারণ করে এমপি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি মাদক ব্যবসা, ইভটিজিং বা চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আসতে হবে।

এছাড়াও প্রধান অতিথি আমতলী বাচামারা উন্নয়ন রাস্তার শুভ উদ্বোধন করেন। 

মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই: এসএ জিন্নাহ কবির এমপি

মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই: এসএ জিন্নাহ কবির এমপি

সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম,জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম কুন্টু,জেলা আহবায়ক কমিটি সদস্য ও সাবেক কেন্দ্রীয় নেতা মো. শফিকুল ইসলাম শফিক,উপজেলা বিএনপির  সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।

মাদক ও ইভটিজিংয়ের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status