|
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে গাজীপুরে বিশাল সমাবেশ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে গাজীপুরে বিশাল সমাবেশ সমাবেশে মহানগর সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাসিবুল হাসান হাসিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক নেতা কবির আহমেদ এবং মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান। এছাড়া মনসুর আহমেদ, আসাদুজ্জামান ও আশরাফ আলী কাজলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানবসম্পদই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ও সম্মান নিশ্চিত করা গেলে জাতি উন্নতির পথে দ্রুত এগিয়ে যেতে পারে।” তিনি আক্ষেপ করে উল্লেখ করেন, দেশের প্রায় ৮০ শতাংশ শ্রমজীবী মানুষ এখনও সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত, যার ফলে জাতীয় সম্পদের বড় অংশ একটি ক্ষুদ্র গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে পড়েছে। তিনি আরও বলেন, বিদেশে শ্রমিকদের দক্ষতা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন থাকায় প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন। এই প্রবণতা রোধে দেশে শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা জরুরি। সমাবেশে বক্তারা বলেন, গাজীপুরের মতো শিল্পঘন এলাকায় শ্রমিকদের জন্য নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার হওয়া উচিত ছিল। একই সঙ্গে শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
