ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2026, 10:56 AM

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্যু

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্যু

পটুয়াখালীতে বজ্রপাতে এক নারী সহ ৪ জন নিহত এবং অর্ধশতাধিক গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দিনের বিভিন্ন সময় ওই চার ব্যক্তির এবং গত দুই দিনে এসব গরুর মৃত্যু হয়। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্রা ক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিনের (২৮), দুপুর দুইটার দিকে গরুরে ঘাস খাওয়াতে যাওয়ার সময় পূর্ব চাকামাইয়া গ্রামের সেতারা বেগমের (৫৫), একই সময় মাঠ থেকে গরু নিয়ে আসতে গিয়ে শান্তিপুর গ্রামের খালেক হাওলাদারের (৫৫) এবং সকাল নয়টার দিকে মাঠে গরু বাঁধতে গিয়ে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামের সৌরভ মজুমদারের (২২) মৃত্যু হয়।

এছাড়া গত দুই দিনে কলাপাড়া ও রাঙ্গাবালী সহ জেলার বিভিন্ন উপজেলার অন্তত ৫০ টি গুরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টি এবং বজ্রপাত  চলাকালীন অসচেতনতার কারনে ঘরের বাহিরে থাকায় ওই চার ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোজ খবর নেয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status