|
গাজীপুর কোনাবাড়ীতে ১৩ লাখ টাকার বিদেশি মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নতুন সময় ডেস্ক
|
![]() গাজীপুর কোনাবাড়ীতে ১৩ লাখ টাকার বিদেশি মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কোনাবাড়ী থানাধীন কাঠাল বাগান এলাকায় রাসেদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ১২ বোতল বিদেশি মদ এবং ৮৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কোনাবাড়ী থানা এলাকার দেলু মিয়ার ছেলে মো. রাসেদুল ইসলাম (৩৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অহিদ মিয়ার ছেলে উজ্জ্বল (৪০)। মঙ্গলবার রাতে কোনাবাড়ী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ক্রাইম, উত্তর) এস এম শফিকুল ইসলাম। ![]() গাজীপুর কোনাবাড়ীতে ১৩ লাখ টাকার বিদেশি মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসব মাদক গাজীপুরে এনে বিক্রির পরিকল্পনা ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
