ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
কাহারোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 April, 2026, 5:49 PM

কাহারোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাহারোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুরের কাহারোলে উৎসবমুখর পরিবেশে  অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধনী অনুষ্ঠান।উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ২৬ এপ্রিল রবিবার ২০২৬ ইং তারিখে সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

খেলা উদ্বোধন করেন, দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এর প্রতিনিধি হিসেবে কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ জিন্নাত আলী, সহকারী শিক্ষা অফিসার মোঃ সিরাজ উদ্দিন, রামচন্দ্র পুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, কামোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

কাহারোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাহারোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।  উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। তারা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে অনেক প্রতিভাবান ফুটবলার উঠে আসবে।

কাহারোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাহারোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উদ্বোধনী দিনের খেলায় অংশ নেয় উপজেলার ৬ টি ইউনিয়নের ১২ টি দল। ৬ টি বালক ও ৬ টি বালিকা দল।  প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের বাকি খেলাগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status