ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায়: এমপি আজাদ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 April, 2026, 6:18 PM
সর্বশেষ আপডেট: Saturday, 25 April, 2026, 6:54 PM

পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায়: এমপি আজাদ

পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায়: এমপি আজাদ

খুলনার পাইকগাছায় হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পাইকগাছা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেন, এলাকার মানুষ যাতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাই এজন্য ৫০ শয্যার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ১০০ শয্যায় উন্নতি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 এছাড়া অবকাঠামোগত উন্নয়ন এবং জনবল বৃদ্ধি সহ এলাকার প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অবহেলিত জনপদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা হবে। তিনি সেবার মান বাড়াতে হাসপাতালের চিকিৎসকদের প্রতি আহবান জানান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া। মেডিকেল অফিসার ডাঃ অর্ণব এর সঞ্চালনায় স্বাস্থ্য বিভাগের প্রকৃত চিত্র তুলে ধরেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল। সভায় উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

 জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ সভাপতি মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, জামায়াত নেতা এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, ওয়ার্লড ভিশন বাংলাদেশ প্রতিনিধি দিপল বিশ্বাস, আসাদুল ইসলাম, মাহবুবুর রহমান, শফিকুল ইসলাম, মোস্তফা সরদার, মুজাহিদুল ইসলাম ও তামিম রায়হান। 

সভায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ১০০ শয্যায় উন্নতি করণ, স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন সহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন, জনবল বৃদ্ধি সহ সেবার মান উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status