|
ট্রাক দুর্ঘটনায় প্রান হারালো ভ্যান চালক সাজু মিয়া
নতুন সময় প্রতিনিধি
|
![]() ট্রাক দুর্ঘটনায় প্রান হারালো ভ্যান চালক সাজু মিয়া সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত সাজু মিয়া ওই এলাকার মৃত বাঙ্গর আলীর ছেলে। পেশায় তিনি একজন ভ্যান চালক।সকালে রাস্তা পারাপার সময় একটি দ্রুতগতির মাছ বাহী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঐ এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী আবুল কালাম আজাদ বলেন, সকাল বেলা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠার সময় ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, বিষয়টি আমি অবগত আছি তবে থানায় কোন ধরনের অভিযোগ আসে নাই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
