|
পাইকগাছায় লবনাক্ত পানি অনুপ্রবেশ প্রতিরোধ ক্যাম্পেইন পদযাত্রা স্মারকলিপি প্রদান
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় লবনাক্ত পানি অনুপ্রবেশ প্রতিরোধ ক্যাম্পেইন পদযাত্রা স্মারকলিপি প্রদান বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে সচেতন নাগরিকবৃন্দ, স্থানীয় সংগঠন ও ভুক্তভোগী জনগণের উদ্যোগে এবং অগ্রগতি সংস্থার ‘সৃজন’ প্রকল্পের বাস্তবায়নে বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে বক্তারা বলেন, অব্যবস্থাপনা, দুর্বল ও অপর্যাপ্ত বেড়িবাঁধ, নদী ও খাল ভরাট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ত পানি ক্রমাগতভাবে বসতি এলাকা ও কৃষিজমিতে প্রবেশ করছে। এর ফলে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে, সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে অদূর ভবিষ্যতে এ অঞ্চল বসবাস ও কৃষির জন্য অনুপযোগী হয়ে পড়তে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমন্বিত ও জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। সমাবেশ থেকে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে-টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, লবণপানি অনুপ্রবেশে মানবসৃষ্ট কারণ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ, অননুমোদিত গেট ও পাইপলাইন বন্ধ, নদী-খালের স্বাভাবিক প্রবাহ পুনঃস্থাপন, কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, সুপেয় পানির প্রাপ্যতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ। এছাড়া ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি-ভিত্তিক পানি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানানো হয়। র্যালিতে স্থানীয় যুব সমাজের সদস্য, কমিউনিটি নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাধারণ জনগণ এবং নারীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, লবণাক্ততা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
