ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
কচ্ছপিয়ায় কৃষি কর্মকর্তা জহিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কৃষক সমাবেশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 April, 2026, 6:37 PM

কচ্ছপিয়ায় কৃষি কর্মকর্তা জহিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কৃষক সমাবেশ

কচ্ছপিয়ায় কৃষি কর্মকর্তা জহিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কৃষক সমাবেশ

রামুর কচ্ছপিয়ায় উপ-সহকারি কৃষি কর্মকর্তা জহিরুল ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে কৃষক সমাজ। 

শনিবার (১৮ এপ্রিল) সকালে কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজার চত্তরে 'কচ্ছপিয়ার সর্বমহলের কৃষক সমাজের' ব্যানারে একটি কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে শত শত কৃষক এসময় উপস্থিত ছিলেন। 

সমাবেশে কৃষকেরা বলেন- কৃষি অফিসার জহিরুল ইসলাম অনেক নিবেদিত। প্রতিনিয়ত মাঠে-ঘাটে গিয়ে কৃষকদের পরামর্শ ও দিকনির্দেশনা দেন। অথচ একটি কুচক্রিমহল তাঁকে সরাতে চক্রান্ত করছে। তাই তাঁরা কৃষক সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছেন। অতীতে কচ্ছপিয়ার কৃষকেরা বঞ্চিত ছিলো। কৃষি কর্মকর্তা জহিরুল ইসলামের মাধ্যমে কৃষক সমাজ উপকৃত হচ্ছে। তাই সুবিবেচনাপ্রসূত কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যতায় কৃষকেরা আন্দোলন করবে।

সচেতন কৃষকেরা বলেন- উন্নত বীজ, আধুনিক কৃষি, জৈব প্রযুক্তি, তামাকচাষ থেকে নিরুৎসাহিত থেকে আরম্ভ করে সরকারের সকল পরিকল্পনা কচ্ছপিয়া ইউনিয়নে মাঠ পর্যায়ে বাস্তবায়নে কাজ করে চলেছেন কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম। তার এই প্রয়াস চলমান থাকলে কৃষি আবাধ এবং উৎপাদন বৃদ্ধি পাবে। 

কৃষকদের পক্ষে আমান উল্লাহ, মোহাম্মদ আবু, মো: ইব্রাহীম খলিল, সাইফুল ইসলাম, মোক্তার আহমদ, কামাল উদ্দিন, মোহাম্মদ ইসলাম, মীর আহমদ, হামিদ হোসাইন, আবু সাঈদ, মমতাজ, মোস্তাক আহমদ, লুৎফুর রহমান বাবর, মোহাম্মদ আয়ুবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status