|
কর্মসূচি বাস্তবায়নে ‘সহায়ক জনবল রাখবে’ সরকার: যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে বললেন চিফ হুইপ
নতুন সময় প্রতিবেদক
|
![]() কর্মসূচি বাস্তবায়নে ‘সহায়ক জনবল রাখবে’ সরকার: যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে বললেন চিফ হুইপ বৃহস্পতিবার দুপুরে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় চিফ হুইপ এ কথা বলেন।২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসনে বদলি, পদোন্নতি নিয়ে ক্ষোভ ও অস্থিরতা তৈরি হয়েছিল। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। এরপর প্রশাসনে কিছু রদবদল এসেছে।সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, “সরকারের প্রথম সিদ্ধান্ত আইন মেনে চলা, দ্বিতীয় সিদ্ধান্ত দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা, আর তৃতীয় বিষয় হলো যারা ‘দলবাজ’ ও ‘দলকানা’ হয়ে সরকারের কাজ বাধাগ্রস্ত করবে, তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।” তার ভাষায়, “আমার একটা বৈরি মানুষ এক জায়গায় বসে আছে, সে আমার মতো চিন্তা করে না, সে চিন্তা করে আমার ক্ষতি হয় কেমন করে, কাজেই আমি চাইব না তাকে দিয়ে কাজ করতে।” চিফ হুইপ বলেন, “আমেরিকায় যখন একটা সরকার বসে, একটা সরকার বসার সঙ্গে সঙ্গে সাড়ে চার হাজার লোকের পরিবর্তন হয়, লোক নতুন নিয়োগ করে সরকারে বসে। আবার যখন ওই সরকার চলে যায়, তখন সাড়ে চার হাজার লোক চলে যায়।” তিনি বলেন, “সরকারের প্রোগ্রাম বাস্তবায়নে যারা সহায়ক হবে, আইনগতভাবে তাদের নিয়েই কাজ করবে সরকার।”সরকারের বয়স এখন ৪৪ বা ৪৫ দিন, এ কথা তুলে ধরে নূরুল ইসলাম বলেন, এত অল্প সময়ে ‘হাজার রকমের সমস্যার’ সমাধান করা সম্ভব নয়। তবে বৈশ্বিক জ্বালানি সংকট ও ‘যুদ্ধ পরিস্থিতির’ মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে, বলেন তিনি।এ সময় বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য আর্থিক সহায়তা ও সম্মাননা চালুর প্রসঙ্গও টানেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মতৎপরতার প্রশংসা করে চিফ হুইপ বলেন, তিনি সকাল ৯টার আগেই অফিসে যান এবং রাত পর্যন্ত কাজ করেন।“রাত ১১টার সময়, ১২টার সময় টেলিফোন করলে দেখবেন প্রধানমন্ত্রী সজাগ আছে, কাজ করছেন,” বলেন তিনি। একই সঙ্গে নূরুল ইসলাম বলেন, নতুন সরকার ‘সীমাহীন জঞ্জাল’ উত্তরাধিকার সূত্রে পেয়েছে, সেগুলো পরিষ্কার করার পাশাপাশি দেশের জন্য কাজও করতে হচ্ছে। শিক্ষা খাত নিয়ে তিনি বলেন, শিক্ষামন্ত্রী সারা দেশের প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্তের কথা বলেছেন। প্রধানমন্ত্রীর লক্ষ্য, বাংলাদেশকে কর্মমুখী শিক্ষার একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলা, যাতে দক্ষ জনশক্তি তৈরি হয়, তারা দেশে কাজ করতে পারে, বিদেশেও কাজের সুযোগ পায়, একই সঙ্গে উদ্যোক্তা হিসেবেও গড়ে উঠতে পারে। চিফ হুইপের বক্তব্যে উঠে আসে কর্মসংস্থানের বিষয়ও। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেকার মানুষের কাজের ব্যবস্থা করতে সরকার কাজ করছে।প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা হয়েছে তুলে ধরে নূরুল ইসলাম বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশে ও বিদেশে ‘অনেক বেকার মানুষের’ কর্মসংস্থানের সুযোগ তৈরি করার বিষয়ে তারা আশাবাদী। বিসিএস ক্যাডার নিয়োগে অতীতের অনিয়ম, জোর করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা কিংবা চাকরি থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ নিয়ে এক প্রশ্নে নূরুল ইসলাম বলেন, “আইনই হবে সরকারের প্রধান ভিত্তি। “দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে এবং যারা সরকারের ঘোষিত আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াবে, তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে যারা এসব কর্মসূচি এগিয়ে নিতে সহায়তা করবে, তাদের সহযোগিতা নেওয়া হবে, বলেন চিফ হুইপ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রীর নাম আসায় দেশের ‘মুখ উজ্জ্বল’ হয়েছে।সংসদে দেওয়া বক্তব্যেও তিনি নিজের ও সংসদের তরফে প্রধানমন্ত্রীকে ‘আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ’ জানান।বক্তৃতার এক পর্যায়ে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করেন চিফ হুইপ। তবে কবিতাটি কার লেখা, তা তিনি বলেননি। টাইম ম্যাগাজিন ১৫ এপ্রিল ২০২৬ তাদের বার্ষিক তালিকায় তারেক রহমানকে অন্তর্ভুক্ত করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
