ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ঢাকার দুই সিটির জন্য পৃথক পুলিশ কমিশনার নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 16 April, 2026, 7:25 PM

ঢাকার দুই সিটির জন্য পৃথক পুলিশ কমিশনার নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

ঢাকার দুই সিটির জন্য পৃথক পুলিশ কমিশনার নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

রাজধানীর আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পুনর্গঠনের দাবি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য পৃথক দুইজন পুলিশ কমিশনার নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস. এম. জুলফিকার আলী জুনু এই রিট দায়ের করেন।

রিটে উল্লেখ করা হয়, রাজধানী ঢাকা বর্তমানে প্রশাসনিকভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই দুই ভাগে বিভক্ত হলেও পুরো মহানগরের পুলিশিং এখনো এককভাবে ডিএমপি পরিচালনা করছে, যা একজন কমিশনারের অধীনে রয়েছে।

আবেদনে বলা হয়েছে, দ্রুত নগরায়ন, অতিরিক্ত জনসংখ্যা, অপরাধ বৃদ্ধি, যানজট ও নিরাপত্তা সংকটের কারণে বর্তমান একক কাঠামো কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে না। তাই ডিএমপিকে দুইটি পৃথক ইউনিটে ভাগ করে উত্তর ও দক্ষিণে আলাদা কমিশনার নিয়োগ প্রয়োজন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এবং দুই সিটি কর্পোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে হাইকোর্টের কাছে নির্দেশনা চাওয়া হয়েছ, ডিএমপি-কে দুইটি পৃথক ইউনিটে বিভক্ত করা, উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য পৃথক দুইজন পুলিশ কমিশনার নিয়োগ,আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ,বর্তমান অকার্যকর কাঠামোকে অসাংবিধানিক ঘোষণা করার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status