|
সততার দৃষ্টান্ত: কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিলেন এসআই আলাউদ্দিন
নতুন সময় প্রতিনিধি
|
![]() সততার দৃষ্টান্ত: কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিলেন এসআই আলাউদ্দিন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের হাচিনসনপুর এলাকার বাসিন্দা এবং পেশায় তরমুজ বিক্রেতা সোলেমান অসাবধানতাবশত তার বিক্রির টাকা হারিয়ে ফেলেন । এদিকে এসআই আলাউদ্দিন বোয়ালখালী বাজারে অবস্থিত সোনালী ব্যাংকের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা টাকাগুলো দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করে আশপাশের লোকজনকে জানান এবং ঘোষণা দেন যে, যার টাকা হারিয়েছে তিনি প্রমাণসহ থানায় যোগাযোগ করতে পারবেন। পরবর্তীতে তরমুজ বিক্রেতা সোলেমান বিষয়টি জানতে পেরে দীঘিনালা থানায় উপস্থিত হন এবং আনুমানিক ৪ থেকে ৫ হাজার টাকা হারানোর কথা জানান। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই শেষে এসআই আলাউদ্দিন ৪ হাজার ২২০ টাকা তার হাতে বুঝিয়ে দেন। হারানো টাকা ফিরে পেয়ে সোলেমানের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। তিনি পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন । এসআই আলাউদ্দিনের এই মহৎ উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর মতে, পুলিশের এমন মানবিক কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
