ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
১৫ বছরের মধ্যে সর্বোচ্চ ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 April, 2026, 1:34 PM

১৫ বছরের মধ্যে সর্বোচ্চ ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির

১৫ বছরের মধ্যে সর্বোচ্চ ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির

১৫ বছরের মধ্যে সর্বোচ্চ ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের দুই কর্মী ছাঁটাই করা হতে পারে। যা প্রতিষ্ঠানটির মোট ২১ হাজার ৫০০ কর্মীর প্রায় ১০ শতাংশ।

বুধবার (১৫ এপ্রিল) এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের পর এটিই বিবিসিতে সবচেয়ে বড় আকারের কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ। নতুন মহাপরিচালক হিসেবে সাবেক গুগল নির্বাহী ম্যাট ব্রিটিন দায়িত্ব নেওয়ার আগেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে। তিনি আগামী ১৮ মে দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে ফেব্রুয়ারিতে বিবিসি ৬০০ মিলিয়ন পাউন্ড ব্যয় কমানোর পরিকল্পনা ঘোষণা করে। বিদায়ী মহাপরিচালক টিম ডেভি জানিয়েছিলেন, আগামী তিন বছরে সংস্থার প্রায় ৬ বিলিয়ন পাউন্ড বার্ষিক ব্যয়ের ১০ শতাংশ কমাতে হবে। ডোনাল্ড ট্রাম্প, গাজা এবং ট্রান্স অধিকার নিয়ে প্রতিবেদনের বিতর্কের জেরে গত নভেম্বরে পদত্যাগের ঘোষণা দেন ডেভি। গত ২ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছেড়েছেন।

বর্তমানে অন্তর্বর্তী মহাপরিচালক রোডরি তালফান ডেভিস জানিয়েছেন, বিবিসি গুরুতর আর্থিক চাপে রয়েছে। উৎপাদন ব্যয় বৃদ্ধি, লাইসেন্স ফি ও বাণিজ্যিক আয়ের ওপর চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে ব্যয় ও আয়ের ব্যবধান ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় আগামী দুই বছরে অতিরিক্ত ৫০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে ১ হাজার ৮০০ থেকে ২,০০০ কর্মী ছাঁটাই হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে।

বিবিসি বর্তমানে স্বল্পমেয়াদে নিয়োগ, ভ্রমণ, পরামর্শক সেবা এবং বিভিন্ন অনুষ্ঠান ও সম্মেলনে ব্যয় কমানোর মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি সংস্থার বিভিন্ন বিভাগে কাজের পুনরাবৃত্তি কমানো এবং কিছু কার্যক্রম বন্ধ করার বিষয়েও পর্যালোচনা চলছে।

মিডিয়া ইউনিয়ন ব্যাকটুর প্রধান ফিলিপা চাইলডস এই ছাঁটাইকে ‘ধ্বংসাত্মক’ বলে মন্তব্য করেছেন। তিনি সতর্ক করে বলেন, এতে বিবিসির জনসেবামূলক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে।

গত বছর বিবিসি লাইসেন্স ফি থেকে ৩ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড আয় করে, যা এসেছে ২৩ দশমিক ৮ মিলিয়ন পরিবারের কাছ থেকে। এছাড়া বাণিজ্যিক কার্যক্রম ও অনুদান থেকে আরও ২ বিলিয়ন পাউন্ড আয় হয়। তবে নেটফ্লিক্স ও ডিজনির মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বাড়ায় লাইসেন্স ফি প্রদানকারী পরিবারের সংখ্যা কমছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status