ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রামের বাঁশখালীতে এক অসুস্থ কাক যেভাবে হাসপাতালে চিকিৎসা নিল!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 16 April, 2026, 1:04 PM
সর্বশেষ আপডেট: Thursday, 16 April, 2026, 3:06 PM

চট্টগ্রামের বাঁশখালীতে এক অসুস্থ কাক যেভাবে হাসপাতালে চিকিৎসা নিল!

চট্টগ্রামের বাঁশখালীতে এক অসুস্থ কাক যেভাবে হাসপাতালে চিকিৎসা নিল!

ভেটেরিনারি চিকিৎসক ডা. জুলকারনাইন শাওন বলেন, ‘সকালে হাসপাতালে ঢোকার সময় দরজার সামনে একটি কাককে পায়চারি করতে দেখি। পরে সেটি ডাকতে ডাকতে আমার দিকে এগিয়ে আসে। হাতে নিয়ে পরীক্ষা করে বুঝতে পারি এটি পক্সে আক্রান্ত। তখনই আমরা চিকিৎসা শুরু করি।’

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যতিক্রমধর্মী এক ঘটনা ঘটেছে। অসুস্থ একটি কাক নিজেই এসে হাজির হয়েছে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে।বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার ওই হাসপাতালে ঘটনাটি ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে একটি কাক হাসপাতালের প্রবেশমুখে ঘোরাফেরা করতে থাকে এবং ডাকতে ডাকতে চিকিৎসকদের দিকে এগিয়ে আসে।
বিষয়টি লক্ষ্য করে চিকিৎসকরা কাকটিকে ধরে পরীক্ষা-নিরীক্ষা করেন।

চিকিৎসক জানান, কাকটি পক্স ভাইরাসে আক্রান্ত। তার শরীরজুড়ে ক্ষত এবং চামড়ায় পিণ্ড (বিষফোড়া) রয়েছে। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন নন্দীসহ অন্য চিকিৎসকরা দ্রুত কাকটির চিকিৎসা শুরু করেন।

এ বিষয়ে হাসপাতালের ভেটেরিনারি চিকিৎসক ডা. জুলকারনাইন শাওন বলেন, 'সকালে হাসপাতালে ঢোকার সময় দরজার সামনে একটি কাককে পায়চারি করতে দেখি। পরে সেটি ডাকতে ডাকতে আমার দিকে এগিয়ে আসে। হাতে নিয়ে পরীক্ষা করে বুঝতে পারি এটি পক্সে আক্রান্ত। তখনই আমরা চিকিৎসা শুরু করি।'

তিনি আরও বলেন, 'প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কাকটিকে ছেড়ে দেওয়া হলেও সেটি হাসপাতালের আশপাশেই অবস্থান করে। পরে বিকেলে আবার তাকে ওষুধ খাওয়ানো হয় এবং সন্ধ্যায় ওষুধের পাশাপাশি একটি ডিমও খেতে দেওয়া হয়।'

এই প্রাণি চিকিৎসক বলেন, 'কাকটি যেহেতু আশপাশেই রয়েছে, তাই পর্যায়ক্রমে তাকে চিকিৎসা দেওয়া হবে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status