ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
বাবার অস্ত্র নিয়ে স্কুলে এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ হতাহত ২৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 April, 2026, 8:01 PM

বাবার অস্ত্র নিয়ে স্কুলে এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ হতাহত ২৪

বাবার অস্ত্র নিয়ে স্কুলে এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ হতাহত ২৪

স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে এক কিশোর। তার গুলিতে একজন শিক্ষকসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এই সঙ্গে শ্রেণিকক্ষে পড়ুয়া শিক্ষার্থী, শিক্ষকসহ ২০ জন আহত হয়। তবে সর্বশেষে গুলিটা নিজের ওপরে চালিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তারও।

বুধবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ কাহরামানমারাশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে আঞ্চলিক গভর্নর মুকেররেম উনলুয়ের।

তিনি জানান, স্কুলে আসার সময় ব্যাগের মধ্যে লুকিয়ে তার বাবার ব্যবহৃত অস্ত্রটি নিয়ে আসে ওই ছাত্র। পরে এলোপাতাড়ি হামলা চালায়।

গভর্নর আরো জানান, নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন এবং নিজের করা গুলিতে হামলাকারী ছাত্রটিও মারা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status