ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
দুর্গাপুরে ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 April, 2026, 7:29 PM

দুর্গাপুরে ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দুর্গাপুরে ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুরে ২ দিন ব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

মেলায় ১৭টি স্টলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান ভিত্তিক মডেল ও প্রযুক্তি নির্ভর নানা ধারণা প্রজেক্ট উপস্থাপন করছে। পাশাপাশি দুর্গাপুর দ্বীনি আলিম মাদরাসায় আয়োজন করা হয়েছে অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status