|
ডাংরারহাটে নিয়োগ বাণিজ্য: বন্ধের দাবিতে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() ডাংরারহাটে নিয়োগ বাণিজ্য: বন্ধের দাবিতে মানববন্ধন বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মাদ্রাসার প্রধান ফটকের সামনে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসাটিতে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে। তারা এ ধরনের অনিয়ম বন্ধ করে উন্মুক্ত ও নিরপেক্ষভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে মাদ্রাসার জরাজীর্ণ ভবন সংস্কার এবং শিক্ষার পরিবেশ উন্নয়নেরও দাবি তোলেন। এ সময় বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা হযরত আলী, শরিফুল ইসলাম, শিমুল ও সাইফুল হকসহ অন্যান্যরা। স্থানীয় বাসিন্দা হযরত আলী বলেন, “মাদ্রাসার অধ্যক্ষ শাহিদুর রহমান দীর্ঘ ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন। কিন্তু তার সময়ে প্রতিষ্ঠানের কোনো উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়ন হয়নি। আমরা মাদ্রাসার সার্বিক উন্নয়ন চাই।” আরেক বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, “আগামী ১৭ এপ্রিল গোপনে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে বলে আমরা জানতে পেরেছি। টাকার বিনিময়ে কোনো নিয়োগ আমরা মেনে নেব না। উন্মুক্ত ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।” মাদ্রাসার শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, “আমাদের মাদ্রাসায় নিয়মিত ক্লাস হয় না। প্রধান হুজুরও ঠিকমতো উপস্থিত থাকেন না। আমরা একটি সুষ্ঠু শিক্ষা পরিবেশ চাই।” এ বিষয়ে জানতে মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহিদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে পরে জানাতে পারবো।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
