ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
পিরোজপুরে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 April, 2026, 12:09 PM

পিরোজপুরে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ

পিরোজপুরে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ

কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু, টেকসই কৃষিব্যবস্থা প্রবর্তন ও কৃষদের আর্থ সামাজিক মর্যাদা এবং জীবনমান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কৃষকদের মাঝে কৃষককার্ড বিতরণ করেছেন।  মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালী এই কার্ড বিতরন কর্মসূচির উদ্ভোধন করেন তিনি। 

পিরোজপুরের  নেছারাবাদ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর আনুষ্ঠানিকভাবে উপজেলার ১৫ জন কৃষক ও কৃষানীর হাতে কৃষক কার্ড তুলে দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

সভায় জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সহ উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 

পিরোজপুরে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ

পিরোজপুরে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ

প্রধান অতিথি বলেন, কৃষক কার্ড একটি গুরুত্বপূর্ণ সেবা, যা কৃষকদের সরকারি সহায়তা প্রাপ্তি সহজ করবে। তাই এ কার্ডের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো অবস্থাতেই কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে আপলোড করা যাবে না এবিষয়ে কৃষকদের সচেতন করতে হবে।

তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি সুশৃঙ্খল ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল সংশ্লিষ্ট দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কৃষকরা সেবা পান।” সভার সঞ্চালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status