ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
বৈশাখী রঙে রাঙা সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ ক্যাম্পাস
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 April, 2026, 12:03 PM

বৈশাখী রঙে রাঙা সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ ক্যাম্পাস

বৈশাখী রঙে রাঙা সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ ক্যাম্পাস

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ। দিনব্যাপী নানা কর্মসূচিতে কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।  

কলেজ গভর্নিং বডির সভাপতি ও সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদের দিকনির্দেশনায় এ আয়োজন সম্পন্ন হয়। সকালে কলেজ প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজে এসে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক অংশগ্রহণকারী যোগ দেন।

পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এসএফ এএম শাহজাহান। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন।

বক্তারা তাঁদের বক্তব্যে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও নববর্ষের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মকে এসব ঐতিহ্য ধারণ ও চর্চার আহ্বান জানান। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কলেজ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে এবং বৈশাখের উৎসবমুখর আবহে ভরে ওঠে চারপাশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status