ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
যুক্তরাষ্ট্রের হুমকির পর চীনকে সুখবর দিল রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 April, 2026, 11:31 AM

যুক্তরাষ্ট্রের হুমকির পর চীনকে সুখবর দিল রাশিয়া

যুক্তরাষ্ট্রের হুমকির পর চীনকে সুখবর দিল রাশিয়া

যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের প্রেক্ষাপটে চীনের সম্ভাব্য জ্বালানি ঘাটতি পূরণে রাশিয়া সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

বুধবার (১৫ এপ্রিল) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘রাশিয়া অবশ্যই উদ্ভূত সম্পদের ঘাটতি পূরণ করতে পারবে—চীনসহ যেসব দেশ ন্যায্য ও পারস্পরিক লাভজনকভাবে আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’

লাভরভ আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও রাশিয়া ও চীনের সম্পর্ক ‘অটুট’ রয়েছে। তিনি উল্লেখ করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের মধ্যে দৃঢ়তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ জোরদার করায় চীনের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। কারণ, চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। তবে ওয়াশিংটন জানিয়েছে, চলমান অবরোধের মধ্যে বেইজিংকে ইরানি তেল কিনতে দেওয়া হবে না।

এই পরিস্থিতিতে রাশিয়ার প্রস্তাবকে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন ভূরাজনৈতিক সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status