|
ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
নতুন সময় প্রতিনিধি
|
![]() ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন মঙ্গলবার (১লা বৈশাখ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় উপস্থিত সকলে একসঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন। এরপর সমবেত কণ্ঠে পরিবেশিত হয় বৈশাখী গান, যা নতুন বছরের আনন্দকে আরও বেগবান করে তোলে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্ণিল বৈশাখী শোভাযাত্রা। সকাল ১০টার কিছুক্ষণ পর উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা লাল-সাদা পোষাক, মুখোশ, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বৈশাখী সাজসজ্জায় সজ্জিত হয়ে উৎসবকে করে তোলেন প্রাণবন্ত ও আকর্ষণীয়। বিশেষভাবে দৃষ্টি কাড়ে সুসজ্জিত গরু ও ঘোড়ার গাড়ি, যা গ্রামীণ ঐতিহ্যের অনন্য বহিঃপ্রকাশ হিসেবে সবার নজর কাড়ে। শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মঞ্চে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও লোকজ পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। বৈশাখী আয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ লোকসংগীত ও দেশাত্মবোধক গান অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মজিবর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তার, ট্রেজারি কর্মকর্তা এরামুল হক, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ, হাসি-আনন্দ আর বাঙালির চিরায়ত সংস্কৃতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ফুলবাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন যেন হয়ে উঠেছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
