ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার সংবাদমাধ্যম নিয়ে আসছেন সাকিব আল হাসান, নাম কী?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 13 April, 2026, 10:45 AM

এবার সংবাদমাধ্যম নিয়ে আসছেন সাকিব আল হাসান, নাম কী?

এবার সংবাদমাধ্যম নিয়ে আসছেন সাকিব আল হাসান, নাম কী?

ক্রিকেটের বাইরে আরো একটি ভিন্ন পরিচয়ে হাজির হচ্ছেন সাকিব আল হাসান। এবার তাকে দেখা যাবে নতুন রূপে, ‘প্রকাশক’ হিসেবে।

সত্য ও মত প্রকাশ, বস্তুনিষ্ঠ বিশ্লেষণ ও বৈশ্বিক কনটেন্টের এক সুবিস্তৃত রাজ্যে প্রবেশ করছেন সাকিব। তিনি প্রকাশ করতে যাচ্ছেন একটি সংবাদমাধ্যম। তার উদ্যোগে যাত্রা শুরু করছে ‘বিয়ন্ড বাংলা’।


সাংবাদিক জুলফিকার রাসেলকে সাথে নিয়ে ডিজিটাল এই সংবাদমাধ্যমটি প্রকাশ করতে যাচ্ছেন তিনি। প্ল্যাটফর্মটির সম্পাদকের দায়িত্ব পালন করবেন জুলফিকার রাসেলই।

সঙ্গীতজগতের পাশাপাশি সাংবাদিকতাতেও রয়েছে তার সুদীর্ঘ অভিজ্ঞতা। সংবাদমাধ্যম ‘বাংলা ট্রিবিউন’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন জুলফিকার।

এমন ভাবনা কিভাবে দেখলেন সাকিব? জবাবে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, খবরগুলো নানাভাবেই উপস্থাপিত হয়। অনেক সময় সঠিক খবরটা পৌঁছায় না।’

‘সঠিক নিউজটা যেন মানুষের কাছে পৌঁছায়, সেই জায়গা থেকে যদি কিছু করা যায়, সেরকমই একটা চিন্তা বলতে পারেন। মানে খবরের ভেতরের খবরটা যেন মানুষ জানতে পারে।’- যোগ করেন সাকিব।

জানা গেছে, ইতোমধ্যেই প্ল্যাটফর্মটির ওয়েবসাইটের কাঠামো চূড়ান্ত হয়ে এসেছে। তবে এখনই সেটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না। পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক মাসের মাঝে শুরু হবে এর সম্প্রচার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status